ঢাকা, শনিবার ১৩, জুন ২০২৬ ৬:৪২:০৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম

বাংলাদেশের অঞ্জু ঘোষ মোদির দলে 

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৯ পিএম, ৬ জুন ২০১৯ বৃহস্পতিবার

‘বেদের মেয়ে জোসনা’ খ্যাত অভিনেত্রী অঞ্জু ঘোষ ভারতের ক্ষমতাসীন বিজেপিতে যোগ দিয়েছেন। বুধবার পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তাঁকে আনুষ্ঠানিকভাবে বরণ করেন। তবে অঞ্জু ঘোষের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। অঞ্জু ঘোষ দাবি করেছেন, তিনি ভারতের নাগরিক। 

দিলীপ ঘোষ অঞ্জুর হাতে বিজেপির পতাকা তুলে দিয়ে বলেন, ‘বেদের মেয়ে জোসনা দলে এলেন।’ সল্টলেকে তাঁর বাড়ির পাশেই থাকেন অঞ্জু।  

অঞ্জু ঘোষের দাবি, ভারতীয় নাগরিককে বিয়ে করেছেন তিনি। বিবাহসূত্রে ভারতের নাগরিকত্ব পেয়েছেন। সংবাদ সংস্থা এএনআই দাবি করেছে, নাগরিকত্ব নিয়ে তাদের প্রশ্ন এড়িয়ে যান অঞ্জু ঘোষ।

অঞ্জু ঘোষ জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক। ১৯৮৯ সালে বাংলাদেশে মুক্তি পেয়েছিল তাঁর ছবি ‘বেদের মেয়ে জোসনা’।  অঞ্জুর নায়ক ছিলেন ইলিয়াস কাঞ্চন। ওই ছবিটি ব্যাপক সাফল্য পায় বাংলাদেশে। 

১৯৯১ সালে পশ্চিমবঙ্গে চলচ্চিত্রটির রিমেক মুক্তি পায়। ওই ছবিতেও মূল ভূমিকায় ছিলেন অঞ্জু ঘোষ। তবে রিমেকে নায়ক হন চিরঞ্জিত।

২৩ বছর আগে, ১৯৯৬ সালে দেশ ছাড়েন অঞ্জু ঘোষ। তখন থেকেই কলকাতায় বসবাস করছেন এই নায়িকা। গত বছর ঢাকায় এসেছিলেন অঞ্জু ঘোষ।